Logo

সারাদেশ

মহিপুর থানা ঘেরাওয়ের ঘোষণা

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১০

অ
মহিপুর থানা ঘেরাওয়ের ঘোষণা

পটুয়াখালীর মহিপুর থানা ঘেরাও করার ঘোষণা দিয়েছেন যুবদলের নেতারা। বাংলাভিশনের সাংবাদিক ও কুয়াকাটা পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম মিরনের ওপর হামলার প্রতিবাদে এক মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কুয়াকাটা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম ও কুয়াকাটা পৌর যুবদলের যৌথ উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক মানুষ অংশ নেন। 

মানববন্ধনে কুয়াকাটা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামি, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ, পৌর যুবদলের সভাপতি কাজী ফারুক, গাজী হানিফ, মানিক ফকির, রেদোয়ানুল ইসলাম রাসেল, নেছার উদ্দিন হাওলাদারসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

এ সময় যুবদলের নেতারা সাংবাদিক জহিরুল মিরনের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দাবি করেন, হামলাকারীদের শনাক্ত করে দ্রুত বিচার করা হোক। তারা সতর্ক করে জানান, যদি হামলাকারীদের সঠিকভাবে বিচারের আওতায় না আনা হয়, তাহলে তারা মহিপুর থানা ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করবেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আসামি শনাক্তে আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি দ্রুত তাদের আইনের আওতায় আনতে পারবো।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি রাতে কুয়াকাটার তুলাতলী এলাকায় নিজ বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে। সাংবাদিক মিরন বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জাকারিয়া জাহিদ/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন