Logo

সারাদেশ

পুলিশ সদস্যকে এক কিলোমিটার অটোরিকশার সাথে ঝুলিয়ে নিলেন চালক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩০

অ
পুলিশ সদস্যকে এক কিলোমিটার অটোরিকশার সাথে ঝুলিয়ে নিলেন চালক

গাজীপুরের শ্রীপুরে এক পুলিশ কনস্টেবলকে অটোরিকশার সঙ্গে ঝুলিয়ে প্রায় এক কিলোমিটার মহাসড়ক পাড়ি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত চালকসহ অটোরিকশাটি আটক করেছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভুক্তভোগী পুলিশ কনস্টেবলের নাম কমল দাস। তিনি জানান, মহাসড়কে অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযানের সময় একটি অটোরিকশাকে থামানো হলে চালক আচমকা গতি বাড়িয়ে দেন। তিনি রিকশায় উঠতে গেলে ঝুলে পড়েন, কিন্তু চালক থামানোর পরিবর্তে আরও দ্রুতগতিতে অটোরিকশা চালিয়ে যান।

ভিডিওতে দেখা গেছে, চলন্ত অটোরিকশার রড ধরে এক পুলিশ সদস্য ঝুলে আছেন, পেছনে যাত্রীরা চালককে থামানোর অনুরোধ করলেও তিনি কর্ণপাত করছেন না। অবশেষে যানজটের কারণে স্থানীয়দের সহায়তায় চালককে আটক করা সম্ভব হয়।

আটক চালকের নাম জনি আহমেদ (২৪), তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিন্দা। মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী জানিয়েছেন, অভিযুক্ত চালককে আটক করে অটোরিকশা জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন