Logo

সারাদেশ

কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৩

অ
কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বেশ কিছু মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কুমিল্লা সীমান্তের নির্ভয়পুর থেকে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ মাদক ও ভারতীয় পণ্যের বাজার মূল্য ৮৮ লাখ ৬৬ হাজার ৯২৬ টাকা।

রাতে বিজিবির ১০ ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, বুধবার দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ মথুরাপুর বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় একটি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে বিজিবি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে নির্ভয়পুর নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ৩৪ হাজার পিস অবৈধ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৪৯টি বিভিন্ন প্রকার মোবাইলফোন জব্দ করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে। আটককৃত ট্যাবলেট ও মোবাইল ফোন সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন