Logo

সারাদেশ

বাগেরহাটে ম্যাটস শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ক্লাস-পরীক্ষা বর্জন

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১০:৫৫

অ
বাগেরহাটে ম্যাটস শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ক্লাস-পরীক্ষা বর্জন

বাগেরহাটে ইন্টার্নশিপ বহালসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরের দিকে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল শুরু করে খুলনা-বাগেরহাট মহাসড়কের বাগেরহাট পুলিশ সুপার কাযালয়ের সামনে অবরোধ করেন। 

৩০ মিনিট ধরে চলা অবরোধে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। 

এ সময় বক্তব্য দেন, বাগেরহাট ম্যাটসের সভাপতি মো. রইচউদ্দীন হৃদয়, শিক্ষার্থী মো. হাসিব বাবু, মো. সাকিল, হিমা প্রমুখ।

ম্যাটস শিক্ষার্থীরা বলেন, ‘অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন চাই। অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে ‘মেডিকেল অ্যাডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করা। কর্মসংস্থান সৃষ্টি ও অনতিবিলম্বে নিয়োগ দেওয়া।’

বাগেরহাট ম্যাটসের সভাপতি মো. রইচউদ্দীন হৃদয় বলেন, ‘দীর্ঘদিন ধরে বাংলাদেশের ম্যাটস শিক্ষার্থীরা স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কিন্তু ম্যাটস শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করতে একটি কুচক্রী মহল এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দাবি মানা না হলে দক্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে গড়ে ওঠা থেকে বঞ্চিত করা হবে আমাদের। তাই ইন্টার্নশিপ বহালের দাবিতে আন্দোলনে নেমেছি আমরা।’ 

এটি/এমইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন