Logo

সারাদেশ

বাউফলে আ.লীগের কার্যালয় ভেঙে সরকারি জমি দখলমুক্ত

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৩

অ
বাউফলে আ.লীগের কার্যালয় ভেঙে সরকারি জমি দখলমুক্ত

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর বাউফলে কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভেঙে দিয়ে সরকারি জমি দখলমুক্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ভেকু মেশিন দিয়ে উপজেলার কালিশুরী বন্দরের ওই অবৈধ স্থাপনাটি ভাঙার কাজ শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ড, সার্ভেয়ার কামরুল হাসান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জানা গেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে কালিশুরী বন্দরের বড় মসজিদের কাছে সরকারি জমি দখল করে এ কার্যালয়টি নির্মাণ করা হয়েছিল। স্থানীয় প্রশাসন এ পদক্ষেপ গ্রহণ করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জমি পুনরুদ্ধার করেছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ড বলেন, কালিশুরী বাজারে একটি খালের উপরে ভবন নির্মাণ করা হয়েছিল। আমরা ভবনটি ভেঙে ফেলেছি। খালের সাইটটি পরিষ্কার করে খাল উদ্ধার করেছি।

আরিফুল ইসলাম সাগর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন