সুনামগঞ্জে ডেভিল হান্টে সাবেক কাউন্সিলরসহ গ্রেপ্তার ১১
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৭
সুনামগঞ্জে অপারেশন ডেভিল হান্টের অভিযানে সাবেক কাউন্সিলরসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতভর জেলার বিভিন্ন উপজেলায় থানা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শান্তিগঞ্জ থানার তেহকিয়া গ্রামের নুর আলম (৪২), সুনামগঞ্জ পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও সদর থানার ষোলঘর এলাকার মো. কাওসার (৩৩), রঙ্গারচর ইউনিয়ন যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ থানার বনগাঁও গ্রামের তাজ উদ্দীন (৪৫), রঙ্গারচর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও সুনামগঞ্জ সদর থানার বৃন্দাবন নগর গ্রামের মনির হোসেন (৩৫), কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জগন্নাথপুর থানার পাড়ারগাঁও গ্রামের বাসিন্দা হারুন মিয়া (৪২)।
এছাড়া দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও দোয়ারাবাজার থানার যোগীরগাঁও গ্রামের বাবুল মিয়া (৪০), একই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও ভাঙ্গাপাড়া গ্রামের আব্দুল্লা আল মামুন (২৮), সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসম্পাদক ও ছাতক থানার মুক্তিগাঁও গ্রামের তাশরীফ হোসেন (২৪), নোয়ারাই ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ছাতক থানার রংপুর গ্রামের জমশেদ আলী (৫০), বালিজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও তাহিরপুর থানার আনোয়ারপুর গ্রামের ইসমাইল হোসেন (৬০), মধ্যনগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মধ্যনগর থানার মধ্যনগর গ্রামের সাইদুর রহমান সোহাগ (৩৭)।
অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা স্থানীয় এলাকায় বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিল। তারা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতি করতেন।
তিনি আরও বলেন, পুলিশের বিশেষ অভিযানে তাদের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
আব্দুল হালিম/এমবি

