চাঁদপুরে ৪ প্রসাধনী বিক্রয় প্রতিষ্ঠানকে জরিমানা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪১
চাঁদপুর শহরের চিত্রলেখার মোড় ও কালিবাড়ি এলাকায় বিদেশি প্রসাধনীতে আমদানিকারকের সিল ও সর্বোচ্চ খুচরা মূল্য না থাকায় চারটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সোস্যাল বাজার, কসমেটিকস ওয়াল্ড, বিউটি শপ কসমেটিকস ও রেড রোজ কসমেটিকস এর মালিককে এ জরিমানা করা হয়।
অভিযানে জেলা স্যানেটারি ইন্সপেক্টর ও আনসার বাহিনী সহযোগিতা করে। প্রতিষ্ঠানগুলো অনিয়ম না করার অঙ্গীকার করেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।
আলআমিন ভূঁইয়া/এমবি

