Logo

সারাদেশ

বগুড়ায় গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের অবস্থান কর্মসূচি

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, বগুড়া

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৫

অ
বগুড়ায় গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের অবস্থান কর্মসূচি

ছবি : বাংলাদেশের খবর

গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবার অবস্থান কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শহরের সাতমাথা মুক্তমঞ্চে এই কর্মসূচিতে আহত ও শহীদ পরিবারের সদস্যরা তাদের বিভিন্ন দাবি উত্থাপন করেন। 

লিখিত দাবিতে উল্লেখ করা হয়: 

  • সকল আহত ও শহীদ পরিবারের দপ্তর হয়রানি বন্ধ করতে হবে।
  • শহীদ পরিবারের অনুদান প্রাপ্তির জটিলতা দ্রুত সমাধান করতে হবে।
  • আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।
  • স্বাস্থ্য কার্ড দ্রুত প্রদান করতে হবে।
  • আহত ও শহীদ পরিবারের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।
  •  সকল মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে।
  • শহীদদের লাশ উত্তোলন বন্ধ করতে হবে।
  • বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করে সকল বীর যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
  • সরকারের গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করতে হবে।
  • শহীদদের স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে।

এছাড়া, বগুড়ার 'জয়বাংলা হাট' এর নাম পরিবর্তন করে শহীদদের নামে নামকরণের দাবিও জানানো হয়। 

সমাবেশে বক্তারা বলেন, ‘গণ-অভ্যুত্থানে যারা আহত ও শহীদ হয়েছেন, তাদের পরিবারকে শুধু সহানুভূতি নয়, বরং তাদের শোষিত জীবনের পরিণতি থেকে মুক্তি দেওয়ার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। গণ-অভ্যুত্থানে শহীদদের ঋণ শোধের একমাত্র উপায় হচ্ছে তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে যথাযথ পুরস্কৃত করা।’

কর্মসূচি শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন তারা।

জুয়েল হাসান/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন