কনসার্ট থেকে বাড়ি ফেরার পথে তরুণ নিহত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৭
গাজীপুরের কালিয়াকৈরে কানসার্ট থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে (২০ ফেব্রুয়ারি) উপজেলার বড়ইবাড়ি কনসার্ট থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন।
নিহত যুবকরে নাম সাহেদ (২৪)। তিনি উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নাবিরবড় গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সাহেদ ও তার দুই বন্ধু কনসার্ট শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুর্ঘটনার শিকার হন। এসময় স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফজিলাতুন্নেছা কেপিজি হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন মৃত্যু হয় সাহেদের।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ মাহমুদ জানান, ‘আমরা সড়ক দুর্ঘটনার কোনো খবর পাইনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

