Logo

সারাদেশ

আশুলিয়ায় ডেভিল হান্টে গ্রেপ্তার ১১

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৮

অ
আশুলিয়ায় ডেভিল হান্টে গ্রেপ্তার ১১

ছবি : বাংলাদেশের খবর

ঢাকার আশুলিয়ায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে বিভিন্ন মামলার ১১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ নূর আলম সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- জামালপুরের দেওয়ানগঞ্জ থানার আকন্দপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে ইয়াসিন (৩০), গাইবান্ধার পলাশবাড়ী থানার গুর্জ বিষ্ণুপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে ওমর ফারুক ওরফে হাসান (৩৪), বাগেরহাটের চিতলমারী থানার শ্যামপাড়া গ্রামের মৃত লিয়াকত আলী খানের ছেলে বাদল খান (২৮), মাগুরার সদর থানার ভাটপাড়া গ্রামের সরোয়ার বিশ্বাসের ছেলে রুবেল হোসেন (২৬), নওগাঁর পোরশা থানার কলোনি এলাকার মৃত হযরত আলীর ছেলে হাবিল (২৫), আশুলিয়ার চাকলগ্রাম পশ্চিমপাড়া এলাকার নূর ইসলামের ছেলে মিলন মাহমুদ (৩২), আশুলিয়ার জিরাবো পূর্বপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে জাহিদ হাসান (৩৫), হাজী জিল্লুর রহমানের ছেলে জামাল হোসেন (৩০), জামগড়া এলাকার মোফাজ্জল মোল্লার ছেলে কাউসার মোল্লা (৩৪), ভাদাইল পূর্বপাড়া এলাকার আসাদ মিয়ার ছেলে জাকারিয়া (২১) এবং সাভারের রেডিও কলোনি উত্তর জামসিং এলাকার তারা ইসলামের ছেলে স্বাধীন ইসলাম রিপন (২৩)।

পুলিশ জানায়, সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বৃহস্পতিবার দিন ও রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ নূর আলম সিদ্দিক জানান, গ্রেপ্তারকৃতদের শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

হাসান ভুঁইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন