Logo

সারাদেশ

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারসহ ১৬ ভারতীয় জেলে আটক

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১৪:২৬

অ
বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারসহ ১৬ ভারতীয় জেলে আটক

ছবি : প্রতিনিধি

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ আহরণের অপরাধে ভারতীয় পতাকাবাহী ফিশিং ট্রলারসহ ভারতীয় ১৬ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে আটক জেলেদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ট্রলারে থাকা ৪শ’ কেজি বিভিন্ন প্রজাতির মাছ ১ লাখ ১১ হাজার টাকায় নিলামে  বিক্রি করা হয়েছে।

এর আগে বুধবার (২০ নভেম্বর) বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকা থেকে ট্রলারসহ আটক করে। আটক জেলেরা ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, আটকৃত ভারতীয় জেলেদের রাতেই মোংলা কোস্টগার্ডের কার্যালয়ে নিয়ে আসা হয়। পরবর্তীতে বিভিন্ন আইনি প্রক্রিয়া শেষে জেলেদের থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মোংলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এর আগে গেল ১৭ অক্টোবর বাংলাদেশি সমুদ্রসীমায় মাছ ধরার অপরাধে তিনটি ট্রলারসহ ৪৮জন ভারতীয় জেলেকে আটক করেছিল ও নৌবাহিনী ও কোস্টগার্ড।

শেখ আবু তালেব/এমএইচএস

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন