প্রতীকী ছবি
ঢাকার ধামরাইয়ে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) ভোর ৪ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- ময়মনসিংহ জেলার শামস উদ্দিনের ছেলে মো. আলম মিয়া (৩০) এবং আব্দুর রশিদের ছেলে হেলাল উদ্দিন (৩৫) ।
জানা গেছে, আরিচা থেকে আসা ঢাকাগামী একটি ট্রাক এবং ঢাকা থেকে আসা আরিচাগামী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আরিচাগামী ট্রাকের চালক এবং সহকারীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রূপল চন্দ্র দাস বলেন, ‘ঘটনাস্থলে দুইজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় কবলিত ট্রাক দুইটি থানা হেফাজতে রয়েছে।’
মনোয়ার হোসেন/এমআই/এনআর

