Logo

সারাদেশ

আগুনে পুড়ল গোডাউন, ক্ষতি অর্ধকোটি

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৭

অ
আগুনে পুড়ল গোডাউন, ক্ষতি অর্ধকোটি

ছবি : বাংলাদেশের খবর

ফেনী শহরতলীর একটি প্লাস্টিকের ক্যারেটের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে জেলার পাঁচগাছিয়া বাজারের এনামুল হকের গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ৪৫ হাজার ক্যারেট পুড়ে গেছে বলে দাবি করছে মালিকপক্ষ। 

ফায়ার সার্ভিসের ধারণা, সিগারেটের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে হুটকরে গোডাউনে আগুন লাগে। আগুনের তাপ এত তীব্র ছিল যে, কেউ সেখানে এগোতে পারেনি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গোডাউনের মালিক এনামুল হক জানান, এই অগ্নিকাণ্ড শত্রুতা থেকে ঘটানো হতে পারে। তিনি বলেন, ‘সারাদিন বিদ্যুৎ ছিল না এবং কাজের জন্য লোকজন বাহিরে থাকায় গোডাউনে কেউ ছিল না।’ আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫৫ লাখ টাকা হতে পারে বলেও দাবি করেন তিনি।

ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মজিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত কার্যক্রম চালিয়ে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এম. এমরান পাটোয়ারী/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন