Logo

অর্থনীতি

মার্চ মাসে জ্বালানি তেলের দাম নিয়ে নতুন সিদ্ধান্ত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৮:০২

অ
মার্চ মাসে জ্বালানি তেলের দাম নিয়ে নতুন সিদ্ধান্ত

চলতি মার্চ মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। গত ফেব্রুয়ারি মাসে লিটারে ১ টাকা বৃদ্ধির পর এই মাসে নতুন করে কোনো পরিবর্তন আনা হয়নি।

শনিবার (১ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক আদেশে জানানো হয়েছে, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতিমাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী, মার্চ মাসের জন্যও পূর্বের দাম বহাল রাখা হয়েছে।

নির্ধারিত মূল্য তালিকা-
ডিজেল: ১০৫ টাকা প্রতি লিটার।

কেরোসিন: ১০৫ টাকা প্রতি লিটার।

অকটেন: ১২৬ টাকা প্রতি লিটার।

পেট্রোল: ১২২ টাকা প্রতি লিটার।

স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থা

সরকার গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থা চালু করেছে। ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রল মূলত ব্যক্তিগত যানবাহনের জন্য ব্যবহৃত হয়। তাই এগুলোকে বিলাসপণ্য হিসেবে গণ্য করা হয় এবং ডিজেলের তুলনায় বেশি দামে বিক্রি করা হয়।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অকটেন ও পেট্রল বিক্রি করে লাভ করলেও ডিজেলের দামে তাদের লাভ-লোকসান নির্ভর করে। দেশে ব্যবহৃত মোট জ্বালানি তেলের ৭৫ শতাংশই ডিজেল।

এ ছাড়া, উড়োজাহাজের জ্বালানি (জেট ফুয়েল) ও বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম নিয়মিত সমন্বয় করে বিপিসি। তবে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম নির্ধারণের দায়িত্বে রয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

সরকারের এই সিদ্ধান্তের ফলে ভোক্তারা আগের মতোই জ্বালানি তেল ব্যবহার করতে পারবেন, তবে ভবিষ্যতে বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন করে মূল্য পরিবর্তন করা হতে পারে।

এএইচএস/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন