Logo

অর্থনীতি

ফের কমল সোনার দাম

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ২১:৪৬

অ
ফের কমল সোনার দাম

টানা তৃতীয় দফা কমল সোনার দাম। দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দাম কমায় প্রতি ভরি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার দাম পড়বে এক লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকা। প্রতি ভরিতে দাম কমল ২ হাজার ৬২৪ টাকা।

সর্বশেষ গতকাল (২৮ ফেব্রুয়ারি) সোনার দাম কমায় বাজুস। ২২ ক্যারেটের সোনার ভরি তখন ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা থেকে কমিয়ে ১ লাখ ৫০ হাজার ৯৬৭ টাকা করা হয়েছিল। প্রতি ভরিতে ২ হাজার ৪০৩ টাকা কমানো হয়েছিল। 

শনিবার (১ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বাজুসের ঘোষণা অনুযায়ী, ১ মার্চ থেকে ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪১ হাজার ৬০০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ১ লাখ ২১ হাজার ৩৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৯৯ হাজার ৮৯০ টাকা।

এদিকে সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

  • এএইচএস/ওএফ
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন