Logo

অর্থনীতি

কলমের খোঁচায় চুরি বন্ধ করুন, কেন্দ্রীয় ব্যাংক কর্মীদেরকে ধর্ম উপদেষ্টা

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৫:৩৫

অ
কলমের খোঁচায় চুরি বন্ধ করুন, কেন্দ্রীয় ব্যাংক কর্মীদেরকে ধর্ম উপদেষ্টা

বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল মসজিদে রমজানের পবিত্রতা নিয়ে আলোচনা করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন /ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের উদ্দেশে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কলমের খোঁচায় চুরি বন্ধ করুন। আপনারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই ন্যায়বিচার ও সততার প্রতি অবিচল থাকতে হবে।

রোববার (২ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের সেন্ট্রাল মসজিদে রমজানের পবিত্রতা নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, এখন ঘুষের নতুন নাম হয়েছে ‘স্পিড মানি’। কিন্তু হারাম উপার্জন করে কেউ জান্নাতে যেতে পারবেন না। যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে, তাদের বিচার হওয়া উচিত। 

তিনি বলেন, আমার অন্য কলিগ ঘুষ খেয়েছে বলে আমিও খাবো তা ঠিক নয়।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ঘুষ ও দুর্নীতি না জড়ানোর আহ্বান জানান ধর্ম উপদেষ্টা।

এ সময় তিনি বলেন, ‘যারা অবৈধ সম্পদ অর্জন করে ঢাকা শহরে বাড়ি করেছেন, তারা প্রকৃতভাবে আল্লাহর কাছে তওবা করেন।’

এএইচএস/এমআই/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন