Logo

অর্থনীতি

ডিএসইতে সূচকের বড় পতন, কমেছে লেনদেনও

Icon

জেষ্ঠ্য প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১৪:৫২

অ
ডিএসইতে সূচকের বড় পতন, কমেছে লেনদেনও

ছবি : সংগৃহীত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস সবগুলো সূচকের বড় পতন লক্ষ্য করা গেছে।  এসময় ডিএসইর প্রধান সূচক ২৬ পয়েন্ট কমে ৫ হাজার ১৯৪ পয়েন্টে অবস্থা করছে। 

মঙ্গলবার (৪ মার্চ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। একই সময় মূল্যসূচকের পতনে কমেছে টাকার অংকে লেনদেন । সেই সাথে কমেছে ২৬৭ কোম্পানির শেয়ারদর।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৬ দশমিক ৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯৪ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৮ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৮ দশমিক ৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৮৯ পয়েন্টে এদিন ডিএসইতে মোট ৩৩৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৮১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার।

মঙ্গলবার (আজ) লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৫ টির, কমেছে ২৬৭ টির অপরদিকে অপরিবর্তিত রয়েছে ৬৪ টি কোম্পানির বাজারদর।

এএইচএস/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন