বিজিএমইএ’র নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২৮ মে
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৫:২৫
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালনা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ মে সংগঠনটির ৩৫টি পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনের তফসিল অনুযায়ী, সদস্যদের বকেয়া চাঁদা পরিশোধের সর্বশেষ তারিখ রাখা হয়েছে ২৯ মার্চ। ভোটার মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৬ এপ্রিল। পরিচালক পদে প্রার্থীরা ২৪ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৬ মে।
বিজিএমইএ’র সদস্যদের নির্বাচন ২০২৫-২০২৭ সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য নির্বাচন বোর্ডের সচিব (পরিচালক, তথ্য, রপ্তানি উন্নয়ন ব্যুরো) মাহমুদুল হাসানের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এএইচএস/বিএইচ

