Logo

অর্থনীতি

ডিএসইতে সবগুলো সূচকের পতন

লেনদেন ৪৮৩ কোটি টাকা

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৬:৩৪

অ
ডিএসইতে সবগুলো সূচকের পতন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৮ এপ্রিল) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিনশেষে প্রধান সূচক ডিএসইএক্স ১০.৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৮৫ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ৫.৮২ পয়েন্ট কমে হয়েছে ১ হাজার ৯২৪ পয়েন্ট এবং ডিএসই শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.১৪ পয়েন্ট কমে নেমেছে ১ হাজার ১৬৭ পয়েন্টে। 

ডিএসই সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার মোট ৩৯৭টি কোম্পানির ২২ কোটি ১৪ লাখ ২৬ হাজার ৬৬৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪৮৩ কোটি ৬১ লাখ ৫০ হাজার ৮৬০ টাকা।

লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৯টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ার দর। 

লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো- বেক্সিমকো ফার্মা, শাইনপুকুর সিরামিক্স, বিএসসি, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, নাভানা ফার্মা, বিচ হ্যাচারি, ইস্টার্ন হাউজিং, স্কয়ার ফার্মা, এসিআই এবং ইন্ট্রাকো রিফুয়েলিং।

দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো: বিডি ল্যাম্পস, ডেসকো, হাইডেলবার্গ মেটারিয়েলস, এফবিএফআইএফ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এল আর গ্লোবাল বিডি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ফার্স্ট, অ্যাম্বী ফার্মা, সোনালী পেপার ও নাভানা ফার্মা।

দর পতনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো- পদ্মা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ফার্মা, ফু-ওয়াং ফুড, মাইডাস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, পেনিনসুলা চিটাগং, এইচ আর টেক্সটাইল, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড এবং নিউ লাইন ক্লথিং।

এএইচএস/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন