Logo

অর্থনীতি

রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১১:৪৪

অ
রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে আজ (শুক্রবার) থেকে রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা।

এর আগে, গতকাল ভরিপ্রতি দাম বাড়ে ২ হাজার ৪০৩ টাকা। এদিন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, শুক্রবার (১১ এপ্রিল) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার দেশে ভালো মানের প্রতি এক ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা। যা বুধবার ৯ এপ্রিল থেকে কার্যকর হয়। 

বাজুস নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪০৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৯ হাজার ২৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২৯৮ টাকা বাড়িয়ে এক লাখ ৫১ হাজার ৭৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৯৭১ টাকা বাড়িয়ে এক লাখ ৩০ হাজার ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৮০ টাকা বাড়িয়ে এক লাখ ৭ হাজার ৩৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপা ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপা ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ১ হাজার ৫৮৬ টাকা দরে বিক্রি হচ্ছে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন