পুঁজিবাজারে শৃঙ্খলা রক্ষায় কমপ্লায়েন্স অত্যন্ত জরুরি : ডিএসই পরিচালক
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ২১:৩৫
পুঁজিবাজারে শৃঙ্খলা রক্ষায় কমপ্লায়েন্স অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইর) পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ট্রেনিং একাডেমি আয়োজিত চার দিনব্যাপী ‘কমপ্লায়েন্স অ্যান্ড ইন্টার্যাকটিভ ইস্যুস ফর দ্য ট্রেক হোল্ডারস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘পুঁজিবাজারে শৃঙ্খলা রক্ষায় কমপ্লায়েন্স অত্যন্ত জরুরি এবং অনুমোদিত প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়মনীতি যথাযথভাবে মেনে চলতে হবে।’
অনুষ্ঠানে বিএসইসি ও ডিএসই’র ঊর্ধ্বতন কর্মকর্তারা স্টক-ব্রোকার, ট্রেক, সেটেলমেন্ট, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, সার্ভেইল্যান্সসহ বিভিন্ন কমপ্লায়েন্স বিষয়ক গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
এএইচএস/এমআই

