Logo

অর্থনীতি

রেমিট্যান্সে সুখবর, ২১ দিনে এল ১ হাজার ৯৬৬ মিলিয়ন ডলার

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৯:২৯

অ
রেমিট্যান্সে সুখবর, ২১ দিনে এল ১ হাজার ৯৬৬ মিলিয়ন ডলার

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

চলতি এপ্রিল মাসের প্রথম ২১ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৯৬৬ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪০.৭ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ তথ্য জানা গেছে।

২০২৪ সালের ১ থেকে ২১ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৩৯৭ মিলিয়ন ডলার। তুলনায় চলতি বছর একই সময়ে এসেছে প্রায় ৫৬৯ মিলিয়ন ডলার বেশি। ২১ এপ্রিল (একদিনেই) দেশে রেমিট্যান্স এসেছে ৮৫ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছর (জুলাই ২০২৪ থেকে ২১ এপ্রিল ২০২৫) এখন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২৩ হাজার ৭৫১ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ১৮ হাজার ৪৭১ মিলিয়ন ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ২৮.৬ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী আয় বৃদ্ধির এ ধারা চলমান থাকলে তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সহায়ক হবে। বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের নানা উদ্যোগ, ব্যাংকিং সেবা সহজিকরণ ও প্রণোদনার সুবিধা এতে ভূমিকা রেখেছে। সরকার আশা করছে, চলতি অর্থবছর শেষে রেমিট্যান্স প্রবাহ আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

এএইচএস/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন