Logo

অর্থনীতি

সোনার দামে রেকর্ড, ভরি ১ লাখ ৭৮ হাজার টাকা

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ২১:৫৮

অ
সোনার দামে রেকর্ড, ভরি ১ লাখ ৭৮ হাজার টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম প্রতি ভরি ৫ হাজার ৩৪৩ টাকা বাড়িয়েছে। এতে সোনার দাম ভরি প্রতি দাঁড়িয়েছে ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা। 

ব্যবসায়ীরা বলছেন স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, মঙ্গলবার (২২ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন। আগামীকাল বুধবার (২৩ এপ্রিল) থেকে নতুন দাম কার্যকর করা হবে।

এর আগে সোমবার (২১ এপ্রিল) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানায়, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা। যা আজ ছিল ১ লাখ ৭২ হাজার ৫৪৫ টাকা।  ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম  ১লাখ ৬৯ হাজার ৮০৫ টাকা।  যা আজ বিক্রি হয়েছিল ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এতদিন দেশের বাজারে এটিই সোনার সর্বোচ্চ দাম ছিল। ১ লাখ  ৭৩ হাজার ৫৪৫ টাকা।  এই রেকর্ড দাম নির্ধারণ করার ১দিন পর এখন আজ আবার দাম বাড়ানো হলো। 

সোনার দাম বাড়লেও রুপা দাম অপরিবর্তিত রয়েছে। সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এএইচএস/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন