Logo

অর্থনীতি

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ৩ দিনের কলম বিরতি

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৬:৪৩

অ
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ৩ দিনের কলম বিরতি

রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির প্রতিবেদনকে উপেক্ষা করে অধ্যাদেশ জারির প্রতিবাদে সারাদেশে তিন দিনের কলম বিরতি কর্মসূচি ঘোষণা দিয়েছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।’

মঙ্গলবার (১৩ মে) বিকেল ৪টায় এনবিআরের সামনে অবস্থান কর্মসূচিতে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

এতে বলা হয়েছে, বুধ, বৃহস্পতি ও শনিবার জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল দপ্তরে কলম বিরতি পালিত হবে।

তবে, আন্তর্জাতিক যাত্রীসেবা, বাজেট কার্যক্রম ও রপ্তানি কার্যক্রম কলম বিরতি কর্মসূচির আওতামুক্ত থাকবে।

এনবিআরের অতিরিক্ত কাস্টমস কমিশনার সাধন কুমার কুণ্ড কর্মসূচি ঘোষণা করেন। এ সময় বক্তব্য রাখেন যুগ্ম কর কমিশনার মুনালিসা শারমিন স্মুস্মিতা ও কর কমিশনার ফজলে এলাহী।

এর আগে, অবস্থান কর্মসূচি চলাকালে এনবিআর চেয়ারম্যান বেরিয়ে যাওয়ার সময় কর্মকর্তারা ভুয়া ভুয়া স্লোগান দেন।

এএইচএস/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন