Logo

অর্থনীতি

রূপালী ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে, কমেছে ক্যাশ ফ্লো

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৩:২৮

অ
রূপালী ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে, কমেছে ক্যাশ ফ্লো

ছবি : সংগৃহীত

রূপালী ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৫ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো শূন্য দশমিক ২৭ টাকায়। 

বুধবার (১৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।  

চলতি বছরের প্রথম তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ০.৪০ টাকা, যা আগের বছরের একই সময়ের ০.৩৬ টাকার তুলনায় ১১.১ শতাংশ বেশি।

তবে, কোম্পানিটির নিট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার (এনওসিএফপিএস) কমে এসেছে ০.২৭ টাকায়, যেখানে গত বছর একই সময়ে ছিল ০.৩৪ টাকা। ক্যাশ ফ্লো কমার বিষয়ে কোম্পানিটি কোনো ব্যাখ্যা প্রকাশ করেনি।

এছাড়া, ৩১ মার্চ ২০২৫ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০.৭৬ টাকা, যা ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে ছিল ২০.৪১ টাকা। অর্থাৎ এই সময়ের ব্যবধানে কোম্পানির সম্পদের মান কিছুটা বেড়েছে।

এএইচএস/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন