Logo

অর্থনীতি

ডিএসইর প্রধান সূচক ধসের ধারাবাহিকতায় হাফ সেঞ্চুরির পথে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৩:৩০

অ
ডিএসইর প্রধান সূচক ধসের ধারাবাহিকতায় হাফ সেঞ্চুরির পথে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলমান দরপতনের ধারা অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার ডিএসইতে কমেছে অধিকাংশ শেয়ার দর।

এদিন দুপুর ১টা ৬ মিনিট পর্যন্ত লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪৭.৬৯ পয়েন্ট বা ০.৯৮ শতাংশ। সূচকটি দাঁড়িয়েছে ৪৭৮৭.৯১ পয়েন্টে। এ নিয়ে চলতি ধসের ধারাবাহিকতায় সূচকটি হাফ সেঞ্চুরির পথে রয়েছে।

বাকি সূচকগুলোর মধ্যেও পতন লক্ষ্য করা গেছে। ডিএসইএস (DSES) সূচক ১২.৪৮ পয়েন্ট বা ১.১৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০৪০.৯৫ পয়েন্টে। আর ডিএস৩০ (DS30) সূচক কমেছে ১৩.৮১ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ, বর্তমান অবস্থান ১৭৭৭.৩২ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মোট ৬৮,৮১৫টি ট্রেডের মাধ্যমে ৯.৩৭ কোটি শেয়ার হাতবদল হয়েছে, যার মোট মূল্য ছিল ১৮৭ কোটি ১৮ লাখ ৮৬ হাজার টাকা। 

এদিন বাজারে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে মাত্র ৪৫টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, বিপরীতে ৩০৭টির শেয়ারদর কমেছে এবং ৪৩টির শেয়ারদরে কোনো পরিবর্তন আসেনি।

উল্লেখ্য, ডিএসই জানিয়েছে, আগামী দুই শনিবার (১৭ ও ২৪ মে) শেয়ারবাজারে লেনদেন চালু থাকবে। তবে ঈদুল আজহার ছুটিতে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ডিএসইর কার্যক্রম বন্ধ থাকবে।

  • এএইচএস/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন