Logo

অর্থনীতি

এনবিআরে ৬ ঘণ্টা কলম বিরতি আজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৮:৩৭

অ
এনবিআরে ৬ ঘণ্টা কলম বিরতি আজ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুইটি ডিভিশনে বিভক্ত করার সরকারি প্রজ্ঞাপনের প্রতিবাদে দ্বিতীয় দফায় আজ (রোববার,১৮ মে) সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ছয় ঘণ্টার কলম বিরতি কর্মসূচি পালন করবে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার (১৭ মে) বিকেলে শেরই বাংলানগরে এনবিআর-এর সামনে এ কলম বিরতি ঘোষণা করেন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী সংস্কার ঐক্য পরিষদ।

আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের অন্যতম নেতা নিপুন চাকমা বলেন, আমরা সরকারের সঙ্গে আলোচনা করে এই অচলাবস্থার সমাধান চাই। আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় সরকার আমাদের সঙ্গে আলোচনায় বসবে এবং আমরা মিডিয়ার মাধ্যমে সেই খবর পাব। আমাদের পক্ষ থেকে আলোচনা করার দরজা সবসময়ই খোলা আছে।

তিনি জানান, কলম বিরতির সময় দুপুর ১২টায় একটি ব্রিফিং অনুষ্ঠিত হবে, যেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

নিপুন চাকমা আরও বলেন, বিসিএস আয়কর (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশন ও বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশন সদস্যদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হওয়ায় কর্মকর্তারা এই দুই সংগঠনকে অকার্যকর ও বিলুপ্ত ঘোষণা করেছে। তাই ভবিষ্যতে এই দুই অ্যাসোসিয়েশনের নামে দেওয়া কোনো বক্তব্য ব্যক্তিগত বিবেচিত হবে।

উল্লেখ্য, আগের মতই আন্তর্জাতিক যাত্রীসেবা, রপ্তানি কার্যক্রম এবং জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন