ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কোমর কিছুতেই সোজা হচ্ছে না। চলতি সপ্তাহে টানা তিন দিনই প্রধান সূচকসহ সবগুলো সূচকের পতন অব্যাহত রয়েছে।
সোমবার (১৯ মে) বেশিরভাগ শেয়ারের দরপতনের মধ্য দিয়ে দিনের লেনদেন শেষ হয়েছে। গত কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৭৬ পয়েন্টে।
অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪১ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৮ দশমিক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৭১ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ২৮৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৯২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার।
আজ লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৫টির ও কমেছে ২০২টির। অপরদিকে অপরিবর্তিত রয়েছে ৭০টি কোম্পানির শেয়ারদর।
এএইচএস/ওএফ

