এনবিআর দুই ভাগ করার পদ্ধতি ঠিক হয়নি : ড. দেবপ্রিয় ভট্টাচার্য
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৭:১৪
ছবি : সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দুই ভাগ করা ঠিক হয়েছে, এটি শ্বেতপত্রে বলা ছিল। কিন্তু দুইভাগের প্রক্রিয়া যেভাবে হয়েছে, তা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
সোমবার (১৯ মে) গুলশানের একটি হোটেলে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘বাংলাদেশ অর্থনীতি ২০২৫-২৬ : নীতি সংস্কার ও জাতীয় বাজেট’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা ছাড়া পেশাজীবীদের জায়গাকে সংকুচিত করে এবং অন্যান্য স্বায়ত্তশাসনের জায়গাকে আরও বেশি নিয়ন্ত্রণে রেখে যে প্রক্রিয়ায় এনবিআরকে দুই ভাগ করা হয়েছে, এই পদ্ধতি ঠিক হয়নি। এখন এটাকে ঠিকমতো ভাগ করাটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা কথা উল্লেখ্য করে প্রবীণ এই অর্থনীতিবিদ বলেন, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে কিনা জোর দিয়ে বলা যাচ্ছে না। কর আদায় সন্তোষজনক নয় উল্লেখ করে তিনি বলেন, গত কয়েক দশকে কর আদায় নিয়ে এত সমালোচনার পরও কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।
এএইচএস/এমএইচএস

