Logo

অর্থনীতি

বাণিজ্য মন্ত্রণালয়ে জরুরি সভা আজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৫, ০৮:০৭

অ
বাণিজ্য মন্ত্রণালয়ে জরুরি সভা আজ

হঠাৎ করে বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে পোশাক প্রক্রিয়াজাত, খাদ্যপণ্য ও প্লাস্টিকসহ সাত ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। এতে দুই দেশের বাণিজ্য ব্যবস্থায় নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।

এই পরিস্থিতিতে করণীয় নির্ধারণে আজ মঙ্গলবার (২০ মে) বিকাল ৪টায় বাণিজ্য মন্ত্রণালয়ে জরুরি সভা আহ্বান করা হয়েছে। বাণিজ্য সচিবের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

সভায় পণ্য রফতানির ক্ষেত্রে স্থলবন্দর ব্যবহার করে চলমান চ্যালেঞ্জ ও তাৎক্ষণিক করণীয় নিয়ে আলোচনা হবে। এতে নৌপরিবহন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

এ ছাড়া ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে এফবিসিসিআই, বিজিএমইএ এবং ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদেরও সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।

  • ডিআর/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভারত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন