Logo

অর্থনীতি

যুক্তরাষ্ট্রের রেমিট্যান্সে ট্যাক্স বৃদ্ধিতে বড় সমস্যা দেখছে না বাংলাদেশ ব্যাংক

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৫, ১৪:৫৪

অ
যুক্তরাষ্ট্রের রেমিট্যান্সে ট্যাক্স বৃদ্ধিতে বড় সমস্যা দেখছে না বাংলাদেশ ব্যাংক

যুক্তরাষ্ট্রের রেমিট্যান্সের ওপর আরোপিত ৫ শতাংশ কর বাংলাদেশের জন্য বড় কোনো সমস্যা সৃষ্টি করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। 

মঙ্গলবার (২০ মে) বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ট্যারিফ যুদ্ধ সফল হয়নি। যুক্তরাষ্ট্রে বসবাসরত জনসংখ্যার বড় অংশই অভিবাসী। আমাদের দেশ থেকেও অনেক তরুণ-তরুণী সেখানে গিয়ে লেখাপড়া করে, চাকরি করছে। বর্তমানে রেমিট্যান্সের দিক থেকে যুক্তরাষ্ট্র শীর্ষ অবস্থানে রয়েছে। তাই এই করের কারণে তাৎক্ষণিকভাবে দুশ্চিন্তা হতে পারে। তবে বাস্তবে তা আমাদের জন্য বড় ধাক্কা হবে না।’

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও বলেন, ‘প্রায় ৩ মিলিয়ন মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত। এই প্রবাসীদের কাছ থেকে বাল্ক রেমিট্যান্স সংগ্রহ করে কিছু এগ্রিগেটর সেটি যুক্তরাষ্ট্রের মাধ্যমে দেশে পাঠায়। ফলে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি রেমিট্যান্স কমলেও সার্বিক রেমিট্যান্স প্রবাহে তেমন প্রভাব পড়বে না।’

আরিফ হোসেন খান বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইতোমধ্যে দেশ-বিদেশের বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন, যাতে প্রবাসীরা সরাসরি দেশে টাকা পাঠাতে উৎসাহিত হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে সরাসরি রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।

  • এএইচএস/এটিআর/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন