ব্যাংক ঋণের সিংহভাগ ঢাকা-সিলেটে, ৭৫ শতাংশ ঋণ ১ শতাংশ গ্রাহকের কাছে
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ২১ মে ২০২৫, ১২:৪০
বাংলাদেশের ব্যাংক খাতের ঋণ বিতরণে ভয়াবহ বৈষম্যের চিত্র তুলে ধরেছে গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)। সংস্থাটি জানায়, দেশের ব্যাংক লোনের ৭৮ শতাংশই যাচ্ছে শুধুমাত্র ঢাকা ও সিলেট অঞ্চলে।
বুধবার (২১ মে) রাজধানীর একটি হোটেলে পিআরআই আয়োজিত এক গবেষণা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
গবেষণায় বলা হয়, দেশের ব্যাংক লোনের প্রায় ৭৫ শতাংশই যাচ্ছে মাত্র ১ শতাংশ অ্যাকাউন্টধারীর হাতে। একইভাবে, দেশের ব্যাংকিং সেক্টরের মোট আমানতের ৪২ শতাংশও রয়েছে এই ১ শতাংশ গ্রাহকের দখলে।
প্রতিবেদনে আরও জানানো হয়, আমানতের দিক থেকে সবচেয়ে বেশি অর্থ রয়েছে ফেনী ও সিলেটে। তবে ঋণগ্রহণের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে রাজধানী ঢাকা।
এএইচএস/এমএইচএস

