Logo

অর্থনীতি

কর্মবিরতিতে অচল এনবিআর, প্রধান ফটকে বিজিবি-পুলিশ মোতায়েন

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৭:০৪

অ
কর্মবিরতিতে অচল এনবিআর, প্রধান ফটকে বিজিবি-পুলিশ মোতায়েন

অধ্যাদেশ বাতিলসহ চার দফা দাবিতে প্রায় অচল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (২৫ মে) সকাল থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করছে এনবিআরএ।

এদিকে সকাল ৯টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ের নিচে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে আয়কর, শুল্ক ও ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতির কর্মসূচি পালন করছেন। তবে কাস্টমস হাউস, এলসি স্টেশন, রপ্তানি কার্যক্রম ও আন্তর্জাতিক যাত্রীসেবা এই কর্মবিরতির বাইরে রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা এদিক-সেদিক ঘোরাঘুরি করছেন। কেউ বাইরে, কেউ ভেতরে দাঁড়িয়ে কিংবা পেপার বিছিয়ে বসিয়ে অলস সময় পার করছেন। অন্যদিকে এনবিআরের ভবনের ভেতরে পুলিশ ও বিজিবি বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতি দেখা গেছে। এনবিআর ও সাংবাদিক ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এমন সরব উপস্থিতির কারণে আন্দোলনকারীদের মধ্যে কিছুটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে জানিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের একজন নেতা। তাদের অভিযোগ পরিষদের শান্তিপূর্ণ আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী এনে আন্দোলন দমন করার চেষ্টা করছে সরকার। 

নতুন কোনো ঘোষণা না এলে সোমবার থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে।

যে চার দাবিতে আন্দোলন
নতুন অধ্যাদেশ বাতিল, চেয়ারম্যানকে অপসারণ এবং রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এছাড়া এনবিআরের প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনা করে প্রত্যাশী সংস্থা, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করার দাবিতে আন্দোলন করছেন। এনবিআরে কর্মকর্তা-কর্মচারীরা।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন