আন্তর্জাতিক ডার্মাটোলজি সম্মেলনে সিওডিলের স্টলে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের ভিড়
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৯:১৬
রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক অ্যাস্থেটিক ডার্মাটোলজি সম্মেলন—যেখানে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৩০০ জন চর্মরোগ বিশেষজ্ঞ। বাংলাদেশে তৃতীয়বারের মতো আয়োজিত এ সম্মেলনের গর্বিত প্লাটিনাম স্পন্সর হিসেবে অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় ডার্মা কসমেটিকস ব্র্যান্ড ‘সিওডিল’।
অ্যাস্থেটিক ডার্মাটোলজি সোসাইটি অব বাংলাদেশ (এডিএসবি)-এর আয়োজনে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এই সম্মেলনে প্রথম দিনেই অনুষ্ঠিত হয় একাধিক সায়েন্টিফিক সেশন ও সেমিনার। সিওডিল তাদের উদ্ভাবনী পণ্য ও গবেষণামূলক কার্যক্রম তুলে ধরতে একটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন করে।
সিওডিলের স্টল ছিল দেশি-বিদেশি বিশেষজ্ঞ ডাক্তারদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বিশেষ করে ভিয়েতনাম, মিয়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড ও ভারতের অংশগ্রহণকারীরা সিওডিলের পণ্য ও কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
বিশিষ্ট ডার্মাটোলজিস্ট ডা. শারমিনা হক বলেন, ‘অ্যাকনি, এজিং, ড্রাইনেস, স্ক্যাল্পসহ ত্বকের নানাবিধ সমস্যার সমাধানে কার্যকর পণ্য সরবরাহ করছে সিওডিল। শুধু তাই নয়, ত্বক সচেতনতা বাড়াতে সিওডিল নানারকম কর্মসূচিও চালিয়ে যাচ্ছে।’
সিওডিলের হেড অব বিজনেস সুকান্ত দাস জানান, ‘অ্যাস্থেটিক ২০২৫ এ সিওডিল অন্যতম উদ্ভাবনী পণ্য হিসেবে জায়গা করে নিয়েছে। ডাক্তারদের দ্বারা রিকমেন্ডেড এই ব্র্যান্ডটি এখন বিশ্ব বাজারে প্রশংসিত। এরই ধারাবাহিকতায় আমরা চলতি বছর দুবাই ডার্মা ও কসমো প্রফ ২০২৫-এ অংশ নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে আমেরিকা, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ফিলিপাইন, দুবাই ও ভারতে সিওডিল পণ্য সরবরাহ শুরু হয়েছে। খুব শিগগিরই মিয়ানমার, ভিয়েতনাম ও পাকিস্তানেও আমাদের বাজার সম্প্রসারিত হবে।’
বর্তমানে বাংলাদেশে হারল্যান স্টোরসহ বিভিন্ন অথেন্টিক সেলস চ্যানেলে সিওডিলের পণ্য পাওয়া যাচ্ছে। গুণগতমান ও দামের দিক থেকে বিদেশি ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করেও স্থানীয় বাজারে শীর্ষ বিক্রিত ব্র্যান্ড হিসেবে সিওডিল নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
বিশেষজ্ঞদের মতে, দেশে তৈরি উচ্চমানের স্কিন কেয়ার পণ্যে ভোক্তাদের আস্থা বাড়ছে। বিদেশি পণ্যের আমদানি, মেয়াদ ও মূল্যগত সীমাবদ্ধতা থাকায় স্থানীয় মানসম্মত ব্র্যান্ডগুলো আগামীতে আরও জনপ্রিয় হয়ে উঠবে—এমনই প্রত্যাশা উঠেছে এ সম্মেলনে অংশগ্রহণকারী চিকিৎসক ও উদ্যোক্তাদের পক্ষ থেকে।
এমডিএ/এমএইচএস

