Logo

অর্থনীতি

ছুটিতে থাকার কথা থাকলেও অফিসে বিএফআইইউ প্রধান

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৪:২৩

ছুটিতে থাকার কথা থাকলেও অফিসে বিএফআইইউ প্রধান

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামকে ঘিরে নতুন করে আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর মঙ্গলবার জানান, অনিয়মের অভিযোগে শাহীনুল ইসলামের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে বাধ্যতামূলক ছুটিতে থাকতে হবে।

কিন্তু বুধবারও তিনি নিয়মিত অফিসে যোগদান করেছেন। এতে বাংলাদেশ ব্যাংকের ভেতরে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার ব্যাংকের একদল কর্মকর্তা গভর্নরের কাছে লিখিতভাবে দাবি করেছেন— তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শাহীনুলকে অফিস থেকে বিরত রাখতে হবে।

এর আগে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। যদিও তিনি ভিডিওগুলোকে মনগড়া বলে দাবি করেছেন।

এছাড়া বিতর্কিত ব্যবসায়ী খন্দকার এনায়েত উল্লাহর ফ্রিজ হওয়া ব্যাংক হিসাব থেকে প্রায় ১৯ কোটি টাকা উত্তোলনের সুযোগ দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে খতিয়ে দেখা হচ্ছে।

সব মিলিয়ে তদন্ত চলাকালে বিএফআইইউ প্রধানকে পদে বহাল রাখা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে প্রশ্ন উঠেছে।

এএইচএস/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন