Logo

অর্থনীতি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ হাজার ৮৬৯ কোটি ডলার

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ২১:৪২

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ হাজার ৮৬৯ কোটি ডলার

ছবি : সংগৃহীত

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ৮৬৮ দশমিক ৭৩ মিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মানদণ্ড বিএপিএম-৬  অনুযায়ী হিসাব করলে রিজার্ভ দাঁড়িয়েছে ২৫ হাজার ৮৭২ দশমিক ৭৫ মিলিয়ন ডলারে।

রোববার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্দেশনা অনুযায়ী এখন থেকে রিজার্ভ গণনায় কেবলমাত্র ব্যবহারযোগ্য সম্পদ অন্তর্ভুক্ত করা হয়। ফলে আগের তুলনায় বিএপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ তুলনামূলকভাবে কম দেখা যায়।

অর্থনীতিবিদদের মতে, আমদানি ব্যয় মেটানো ও বৈদেশিক ঋণ পরিশোধের সক্ষমতার অন্যতম সূচক হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। গত কয়েক মাসে রিজার্ভে ওঠানামা থাকলেও সামগ্রিকভাবে এর গতি স্থিতিশীল পর্যায়ে রয়েছে।

এএইচএস/এএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন