Logo

অর্থনীতি

রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫

রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত

ছবি : সংগৃহীত

আদালতের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করেছে সিআইডি।

রোববার (২১ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ফিলিপাইনের আদালতের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির অর্থ বাজেয়াপ্তির অনুমোদন পাওয়া যায়। এই অর্থ বাংলাদেশের রিজার্ভে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ২০১৬ সালে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের মাধ্যমে প্রায় ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এর মধ্যে ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে স্থানান্তরিত ৮১ মিলিয়ন ডলার এখন বাজেয়াপ্ত হলো।

সিআইডির কর্মকর্তারা আশা করছেন, এই অর্থ দ্রুত বাংলাদেশে ফেরত আনা সম্ভব হবে।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন