Logo

অর্থনীতি

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩১.২৭ বিলিয়ন ডলার

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৫

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩১.২৭ বিলিয়ন ডলার

ছবি : সংগৃহীত

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সামান্য প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১,২৭৫.৫৩ মিলিয়ন ডলার বা ৩১ দশমিক ২৭ বিলিয়ন ডলার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রস্তাবিত বিপিএম ৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভ দাঁড়ায় ২৬,৩৯৩.৩৮ মিলিয়ন বা ২৬.৩৯ বিলিয়ন ডলার।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। 

গত বছরের একই সময়ে (২৪ সেপ্টেম্বর ২০২৪) গ্রস রিজার্ভ ছিল ৩০,৩৩৪.২১ মিলিয়ন ডলার এবং বিপিএম৬ রিজার্ভ ছিল ২৫,১৩৫.৬৫ মিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরে গ্রস রিজার্ভ বেড়েছে প্রায় ৯৪১ মিলিয়ন ডলার বা ৩.১ শতাংশ এবং বিপিএম৬ রিজার্ভ বেড়েছে প্রায় ১,২৫৮ মিলিয়ন ডলার বা ৫ শতাংশ।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির ফলে রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে। তবে একইসঙ্গে বৈদেশিক ঋণ পরিশোধ এবং আমদানি ব্যয়ের চাপ অব্যাহত থাকায় রিজার্ভকে টেকসই পর্যায়ে ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

  • এএইচএস/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন