Logo

অর্থনীতি

একদিকে পরীক্ষা, অন্যদিকে সংবাদ সম্মেলন

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২২

একদিকে পরীক্ষা, অন্যদিকে সংবাদ সম্মেলন

ছবি : সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা চলবে সাড়ে ৪টা পর্যন্ত। আলোচিত ও সমালোচিত এ পরীক্ষায় প্রায় সাড়ে ৫ হাজার কর্মকর্তা অংশ নেওয়ার কথা থাকলেও একদল কর্মকর্তা-কর্মচারী ইতোমধ্যেই পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। তারা একই দিন বিকেল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ পরীক্ষা নেওয়া ইসলামী ব্যাংকের নিজস্ব এখতিয়ার। কেন্দ্রীয় ব্যাংক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভবিষ্যতে যেকোনো সিদ্ধান্ত গ্রহণে প্রচলিত আইন মেনে চলার নির্দেশ দিয়েছে।

এর আগে ১৪ আগস্ট ব্যাংকের মানবসম্পদ বিভাগ ২৯ আগস্ট পরীক্ষার তারিখ নির্ধারণ করলেও পরবর্তীতে আদালতের নির্দেশনায় তা স্থগিত হয়। ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক জানায়, পরীক্ষায় আর কোনো বাধা নেই।

এদিকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ব্যাংকের শতাধিক কর্মকর্তা-কর্মচারী। তারা অভিযোগ করেন, ‘এ পরীক্ষা মূলত কর্মকর্তাদের বাদ দেওয়ার কৌশল। পরীক্ষায় অনুপস্থিত থাকলে চাকরি টিকবে না এবং ক্যারিয়ারে অগ্রগতির সুযোগ থাকবে না বলে নোটিশে হুমকি দেওয়া হয়েছে।’

ব্যাংকের কর্মকর্তা এসএম এমদাদ হোসাইন বলেন, ‘চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তাদের লক্ষ্য করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ অন্য অঞ্চলের একই ব্যাচের কর্মকর্তাদের পরীক্ষা দিতে হচ্ছে না।’

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান বলেন, ‘হাইকোর্ট কিংবা বাংলাদেশ ব্যাংক থেকে পরীক্ষার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তাই পরীক্ষা গ্রহণে কোনো বাধা নেই।’

এএইচএস/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন