Logo

অর্থনীতি

আরটিজিএস লেনদেনে নতুন সময়সূচি কার্যকর ৫ অক্টোবর

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৭

আরটিজিএস লেনদেনে নতুন সময়সূচি কার্যকর ৫ অক্টোবর

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সেবার সময়সূচিতে পরিবর্তন এনেছে। আগামী ৫ অক্টোবর থেকে নতুন সময়সূচি কার্যকর হবে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ বিষয়ে নির্দেশনা জারি করে।

নতুন সময়সূচি (প্রতি কর্মদিবসে, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া) : গ্রাহক লেনদেন (বাংলাদেশি টাকা) : সকাল ১০টা – বিকেল ৫টা, গ্রাহক লেনদেন (বিদেশি মুদ্রা) : সকাল ১০টা – বিকেল ৪টা, আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন (বাংলাদেশি টাকা) : সকাল ১০টা – বিকেল ৫টা ১৫ মিনিট, আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন (বিদেশি মুদ্রা) : সকাল ১০টা – বিকেল ৪টা ৩০ মিনিট, বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত গ্রাহক লেনদেন কেবলমাত্র অনলাইন প্ল্যাটফর্মে সম্পন্ন হবে।

আরটিজিএস সেবার মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের গ্রাহকের কাছে অর্থ স্থানান্তর এবং স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি করা হয়।

এর আগে ৬ ও ৭ এপ্রিল পর্যন্ত গ্রাহকরা সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন করতে পারতেন, আর আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফারের সময় ছিল সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত।

এএইচএস/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন