Logo

অর্থনীতি

বাংলাদেশের রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১১:০৩

বাংলাদেশের রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার

বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট রিজার্ভ বর্তমানে ৩১.৬৮ বিলিয়ন মার্কিন ডলার। সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করে।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) নির্ধারিত হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী প্রকৃত রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২৬.৮০ বিলিয়ন ডলার।

অর্থনীতিবিদরা মনে করছেন, রিজার্ভ বৃদ্ধিতে প্রবাসী আয় বা রেমিট্যান্সের ধারাবাহিক প্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৮,০০৮ মিলিয়ন ডলার। যা গত বছরের একই সময়ের ৬,৯৬৭ মিলিয়ন ডলারের তুলনায় ১৪.৯ শতাংশ বেশি।

শুধু অক্টোবরের প্রথম পাঁচ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৪২২ মিলিয়ন ডলার। যা রেমিট্যান্স প্রবাহে একটি ভালো সূচনার ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, রেমিট্যান্সের এ ইতিবাচক প্রবৃদ্ধিই বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ার পেছনে প্রধান কারণ হিসেবে কাজ করছে।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন