Logo

অর্থনীতি

দেশে ১৯ দিনে রেমিট্যান্স এলো ২০ হাজার ৮৬২ কোটি টাকা

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৮:২৭

দেশে ১৯ দিনে রেমিট্যান্স এলো ২০ হাজার ৮৬২ কোটি টাকা

ছবি : সংগৃহীত

দেশে চলতি অর্থবছরের প্রবাসী আয় প্রবাহে ধারাবাহিকভাবে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। অক্টোবর মাসের প্রথম ১৯ দিনে দেশে এসেছে  ১,৭১০ মিলিয়ন মার্কিন ডলার (১৭১ কোটি ডলার) সমপরিমাণ রেমিট্যান্স। যা (প্রতি ডলার ১২২ টাকা ধরে) টাকায় দাঁড়ায় প্রায় ২০ হাজার ৮৬২ কোটি টাকা।

সোমবার (২০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন। 

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, গত বছরের একই সময়ে (১–১৯ অক্টোবর ২০২৪) রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৫৩৯ মিলিয়ন ডলার, যা থেকে বোঝা যায়, চলতি বছরের অক্টোবরের এ পর্যন্ত সময়ে ১১ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

এদিকে ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ১৯ অক্টোবর পর্যন্ত মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৯ হাজার ২৯৫ মিলিয়ন মার্কিন ডলার, যা টাকায় প্রায় ১ লাখ ১৩ হাজার ৪০০ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ৮,০৮২ মিলিয়ন ডলার বা ৯৮ হাজার ৬০০ কোটি টাকা। অর্থাৎ, চলতি অর্থবছরের এ পর্যন্ত সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৫ শতাংশ।

রেমিট্যান্স সংশ্লিষ্টরা বলছেন, বৈধ চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর প্রণোদনা ও বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে। এছাড়া, মধ্যপ্রাচ্যসহ প্রবাসী শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাওয়ায় আগামী মাসগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

এএইচএস/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

রেমিট্যান্স

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন