Logo

অর্থনীতি

জ্বালানি তেলের দাম কমল ২ টাকা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৮

জ্বালানি তেলের দাম কমল ২ টাকা

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, পেট্রোল ১১৬ টাকা, অকটেন ১২০ টাকা এবং কেরোসিন ১১২ টাকা।

শনিবার (৩১ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ফেব্রুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণের নিমিত্তে ভোক্তাপর্যায়ে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১০০ টাকা, অকটেন ১২২ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১২০ টাকা, পেট্রোলের মূল্য ১১৮ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১১৬ টাকা এবং কেরোসিনের মূল্য ১১৪ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১১২ টাকায় পুনর্নির্ধারণ ও সমন্বয় করা হয়েছে। যা ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জ্বালানি তেল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর