Logo

অর্থনীতি

মনোস্পুল বাংলাদেশের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১০

মনোস্পুল বাংলাদেশের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মনোস্পুল বাংলাদেশ গত ৩১ ডিসেম্বর সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জুলাই ২০২৫–ডিসেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানির আয় বেড়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০২৫) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৭৪ পয়সা। আগের বছর একই সময়ে আয় করেছিল ৭২ পয়সা।

আর বছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৯৩ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ৮৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় সম্পদের মূল্য (এনএভি) হয়েছে ৪৬ টাকা ৯৯ পয়সা।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শেয়ারবাজার পুঁজিবাজার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর