এলপিজির দাম বাড়ছে নাকি কমছে, জানা যাবে সোমবার
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৯
ফেব্রুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ভোক্তা পর্যায়ের দাম বাড়বে নাকি কমবে— সে বিষয়ে সোমবার (২ ফেব্রুয়ারি) সিদ্ধান্ত ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (১ ফেব্রুয়ারি) বিইআরসি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরামকো ঘোষিত ফেব্রুয়ারি ২০২৬ মাসের সৌদি কন্ট্রাক্ট প্রাইস (সিপি) অনুযায়ী বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সংক্রান্ত আদেশ আজ ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ বিকেল ৩টায় রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত বিইআরসির শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম জানানো হবে। একই সঙ্গে কমিশনের আদেশ বিইআরসির ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।
এর আগে জানুয়ারি মাসে দেশে এলপিজির দাম বাড়ানো হয়েছিল। গত ৪ জানুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে এক হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে অটোগ্যাসের দাম প্রতি লিটারে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা করা হয়।
এসএসকে/

