Logo

অর্থনীতি

টানা ৩ দফা কমার পর ফের বাড়ল সোনার দাম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০১

টানা ৩ দফা কমার পর ফের বাড়ল সোনার দাম

ফাইল ছবি

দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন থেকে আড়াই লাখ টাকা ছাড়িয়ে গেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ সকাল ১০টা ৩০ মিনিট থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের ঘোষণা অনুযায়ী, এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা। এর আগে ২ ফেব্রুয়ারি এই মানের সোনার দাম ছিল ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে ভরিতে দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা।

অন্যান্য মানের সোনার নতুন দাম

  • ২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা।
  • ১৮ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৫ ২০২০ টাকা।
  • সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোনার এই বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি বাধ্যতামূলকভাবে যুক্ত করতে হবে। তবে গয়নার নকশা অনুযায়ী মজুরিতে তারতম্য হতে পারে।

চলতি বছর এ নিয়ে মোট ২৩ বার সোনার দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ১৫ বার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে ৮ বার। উল্লেখ্য, গত ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল।

তবে, সোনার দাম বাড়লেও বাজারে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৩৫৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯০৭ টাকায় বিক্রি হচ্ছে।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

স্বর্ণের দাম বাজুস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর