Logo

অর্থনীতি

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় রানা প্লাজার সোহেল রানা

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৪

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় রানা প্লাজার সোহেল রানা

প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার সাভারে এসে মায়ের জানাজায় অংশ নিয়েছেন ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানা। ছবি : বাংলাদেশের খবর

প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার সাভারে এসে মায়ের জানাজায় অংশ নিয়েছেন ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মাদরাসা মসজিদে আয়োজিত জানাজায় তিনি অংশ নেন। এ সময় সাভার মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সোহেল রানার মা মজিনা বেগম সাভার পৌর এলাকার বাজার রোড মহল্লার মৃত আব্দুল খালেকের স্ত্রী। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত থাকার পর শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

জানাজায় অংশ নিয়ে সোহেল রানা উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বলেন, ‘আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। আমার ভুলের জন্য আমাকে সবাই মাফ করে দেবেন।’

পরিবারের সদস্যরা জানান, জানাজায় অংশ নেওয়ার জন্য প্যারোলে মুক্তির আবেদন করা হলে শনিবার সন্ধ্যা ৬টার দিকে পুলিশ তাকে সাভারে নিয়ে আসে। জানাজা শেষে রাত সাড়ে ৭টার দিকে তাকে আবার কেরানীগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হয়।

সাইফুল ইসলাম শাওন/এমবি  

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর