বাংলাদেশ ব্যাংকে আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর মোস্তাকুর রহমান
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৩
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদে মো. মোস্তাকুর রহমান। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে দিয়ে মো. মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর নিয়োগ দিয়েছে সরকার।
আজ বুধবার একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, আহসান এইচ মনসুরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
অন্যদিকে আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তাকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
অন্তর্বর্তী সরকার দায়িত্বগ্রহণের পর আব্দুর রউফ তালুকদারের স্থলে অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে নিয়োগ দেওয়া হয়েছিল।
এর আগে বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহসান এইচ মনসুর বলেন, পদত্যাগ কোনো ইস্যু না, আমি এখানে আসছি সেবা দিতে। আমার দুই সেকেন্ড লাগবে পদত্যাগ করতে।

