দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০১
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে/ ছবি: সংগৃহীত
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ হাজার ৩১ দশমিক ৪৫ মিলিয়ন ডলার বা ৩৫ দশমিক ৩১ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৫ দশমিক ৩১ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ২৮৯ দশমিক ৪২ মিলিয়ন বা ৩০ দশমিক ২৮ বিলিয়ন ডলারে।
এর আগে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৮৬ বিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে নিট রিজার্ভ ছিল ৩০ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার।
নিট রিজার্ভ আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে প্রকৃত বা নিট রিজার্ভের পরিমাণ নির্ধারিত হয়।
এএস/

