Logo

অর্থনীতি

মনোস্পুল বাংলাদেশ পিএলসির সঙ্গে জাপানের মিয়াকুশি প্রিন্টিং মেশিনারি কোম্পানির চুক্তি স্বাক্ষর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৩

মনোস্পুল বাংলাদেশ পিএলসির সঙ্গে জাপানের মিয়াকুশি প্রিন্টিং মেশিনারি কোম্পানির চুক্তি স্বাক্ষর

ছবি : বাংলাদেশের খবর

পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মনোস্পুল বাংলাদেশ পিএলসি জাপানের বিশ্বখ্যাত প্রিন্টিং প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান মিয়াকুশি প্রিন্টিং মেশিনারির সঙ্গে উন্নত প্রযুক্তির মেশিনারি ক্রয় এবং কারিগরি সহায়তা প্রদানের লক্ষ্যে গতকাল ২৫ ফেব্রুয়ারি বুধবার প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসে একটি সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষর করেছে।

এই চুক্তির মাধ্যমে মনোস্পুল বাংলাদেশ পিএলসি অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থায় প্রবেশ করছে। এই চুক্তি কেবল প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং এটি ভবিষ্যৎ প্রবৃদ্ধি, টেকসই শিল্পায়ন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় নেতৃত্ব প্রতিষ্ঠার এক দৃঢ় পদক্ষেপ হিসেবে গণ্য হবে। জাপানের প্রযুক্তি ও মনোস্পুলের দীর্ঘদিনের শিল্প-অভিজ্ঞতার সমন্বয় বাংলাদেশের প্রিন্টিং ও প্যাকেজিং খাতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে, যা কোম্পানির উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। পাশাপাশি, প্রিন্টিং ও প্যাকেজিং শিল্পে মান, গতি এবং দক্ষতায় এক নতুন মানদণ্ড স্থাপন করবে।

১৯৯০ সালে কার্যক্রম শুরু করার পর থেকে মনোস্পুল বাংলাদেশ পিএলসি দেশীয় ও বৈশ্বিক বাজারের পরিবর্তনশীল চাহিদার সঙ্গে মিল রেখে ধারাবাহিকভাবে উচ্চমানসম্পন্ন কাগজ ও কাগজজাত পণ্য সুনামের সঙ্গে উৎপাদন ও বিপণনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাগুরা গ্রুপ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর